নিজস্ব প্রতিবেদক | ১১:৫৬ পিএম, ২০২৬-১১-২৮
দেশের ৬৪ জেলার প্রতিনিধিদের অংশগ্রহণে দৈনিক ‘এদিন’-এর মহামিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘চৌষট্টি ডানায় এদিন’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে সাংবাদিকতার নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মফস্বল সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং ডিজিটাল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন পত্রিকাটির সম্পাদকীয় ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (গতকাল) বেলা ১১টায় রাজধানীর বনানীতে নর্থ-সাউথ গ্রুপের করপোরেট কার্যালয়ে দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত মতবিনিময়ের একটি সম্মিলিত পরিসর।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতেই দৈনিক এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হকের মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত ব্যক্তিরা।
উদ্বোধনী বক্তব্যে দৈনিক এদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাইদুল ইসলাম সাজু বলেন, এদিন কেবল একটি সংবাদমাধ্যম নয়, বরং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি দায়িত্বশীল প্ল্যাটফর্ম। পত্রিকার গ্রহণযোগ্যতা ও পাঠকের আস্থা ধরে রাখতে মাঠপর্যায়ে কর্মরত প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি প্রতিনিধিদের সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং ব্যক্তিগত স্বার্থ, চাপ ও প্রভাবের ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
পত্রিকাটির প্রকাশক ইউসুফ আলী খাঁন বলেন, সময়ের সঙ্গে সংবাদমাধ্যমের ধরন এবং পাঠকের চাহিদায় পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে জেলা প্রতিনিধিদেরও নিজেদের দক্ষতা বাড়াতে হবে। প্রচলিত সংবাদ সংগ্রহের পাশাপাশি মোবাইল সাংবাদিকতা (মোজো) ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে গুজব, অসম্পূর্ণ তথ্য কিংবা একপক্ষের বক্তব্যের ওপর নির্ভর করা উচিত নয়। ঘটনার গভীরে গিয়ে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নিয়ে সংবাদ তৈরি করতে হবে। স্মার্টফোনের মাধ্যমে ভিডিও ধারণ, তথ্য সংগ্রহ, সরাসরি সম্প্রচার ও দ্রুত সংবাদ পরিবেশনের সুযোগ কাজে লাগানোর জন্যও প্রতিনিধিদের দিকনির্দেশনা দেন তিনি। একই সঙ্গে পত্রিকার অগ্রযাত্রায় প্রতিনিধিদের শ্রম ও আন্তরিকতার প্রশংসা করে আরও পেশাদার ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
যুগ্ম সম্পাদক মো. মাহবুবুল হোসেন খাঁন প্রতিনিধিদের সাংবাদিকতার দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন। গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, দুর্ঘটনা, সামাজিক সমস্যা এবং স্থানীয় পর্যায়ের ইতিবাচক উদ্যোগ নিয়ে ভিডিও প্রতিবেদন তৈরিতে তিনি প্রতিনিধিদের উৎসাহিত করেন।
উপ-সম্পাদক মাহবুব কবীর বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, মানুষের কাছে সত্য তুলে ধরা, জনস্বার্থ রক্ষা এবং সমাজকে সচেতন করার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকতার প্রতিটি ক্ষেত্রে সত্যনিষ্ঠা, আমানতদারি, ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধ থাকা প্রয়োজন।
ম
তিনি বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা পেশাগত নীতির পাশাপাশি ইসলামেরও নির্দেশনা। ভুল সংবাদে ব্যক্তি বা পরিবারের সম্মানহানি এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্যের সত্যতা যাচাইয়ের বিষয়টি উপেক্ষা করা যাবে না। এ সময় তিনি প্রতিনিধিদের অনুসন্ধানী ও স্কুপ সংবাদ তৈরিতে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
পরিকল্পনা সম্পাদক অচিন্ত্য চয়ন বলেন, মফস্বল সাংবাদিকতার বড় শক্তি হলো স্থানীয় মানুষের সঙ্গে প্রতিনিধিদের সরাসরি যোগাযোগ। এই সম্পর্ক কাজে লাগিয়ে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ তুলে আনতে হবে। তবে ব্যক্তিগত সম্পর্ক কিংবা স্থানীয় প্রভাবশালী মহলের চাপের কারণে সংবাদ পরিবেশনে আপস করা যাবে না।
তিনি আরও বলেন, বর্তমানে পাঠক ও দর্শকের সংবাদ গ্রহণের ধরনে পরিবর্তন এসেছে। লিখিত প্রতিবেদনের পাশাপাশি ছবি, ভিডিও, গ্রাফিকস ও ইনফোগ্রাফিকসের মাধ্যমে সংবাদ উপস্থাপনের চাহিদা বাড়ছে। এ কারণে প্রতিনিধিদের মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা অর্জনের পাশাপাশি সংবাদবোধ, গল্প বলার কৌশল এবং তথ্য উপস্থাপনের সক্ষমতা বাড়াতে হবে।
প্রধান প্রতিবেদক মোহাম্মদ আকতার হোসেন বলেন, একটি সংবাদমাধ্যমের শক্তি শুধু কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের ওপর নির্ভর করে না; দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত প্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টাও এর গুরুত্বপূর্ণ ভিত্তি। স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মাঠপর্যায়ের প্রতিনিধিরাই সবার আগে তুলে ধরেন। এ ক্ষেত্রে কেন্দ্রীয় নিউজ ডেস্কের সঙ্গে প্রতিনিধিদের কার্যকর যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন।
তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে শুধু দ্রুততা নয়, তথ্যের নির্ভুলতা, গুরুত্ব ও গ্রহণযোগ্যতাও বিবেচনায় রাখতে হবে। দৈনিক এদিনকে আরও পাঠকবান্ধব ও শক্তিশালী সংবাদমাধ্যম হিসেবে গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান (অব.) জেলা প্রতিনিধিদের সত্য ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক এদিন সারাদেশে পাঠকপ্রিয় হয়ে উঠবে। এ লক্ষ্য অর্জনে প্রতিনিধিদের সততা, সাহস ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি।
মফস্বল সম্পাদক মামুন বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা, স্থানীয় সমস্যা, উন্নয়ন, অনিয়ম, দুর্নীতি ও সম্ভাবনার বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে জেলা প্রতিনিধিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজধানীকেন্দ্রিক সংবাদ প্রবাহের বাইরে প্রতিটি এলাকার বাস্তব চিত্র তুলে ধরতে মফস্বল সাংবাদিকদের আরও সক্রিয় হতে হবে। বিশেষ করে স্থানীয় বিরোধ, রাজনৈতিক ঘটনা, অপরাধ ও সামাজিকভাবে স্পর্শকাতর বিষয়ে সংবাদ প্রকাশের আগে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।
হেড অব ডিজিটাল সাইফুল ইসলাম বলেন, সংবাদ পরিবেশনের প্রচলিত ধরনে পরিবর্তন আসায় অনলাইন মাধ্যমে ছবি, ভিডিও ও মাল্টিমিডিয়া কনটেন্টের গুরুত্ব বাড়ছে। তাই প্রতিনিধিদের মোবাইল সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ে দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি নিউজ ডেস্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সংবাদ পাঠানোর সময় প্রয়োজনীয় তথ্য ও ছবি-ভিডিও সংযুক্ত করা এবং প্রতিষ্ঠানের সম্পাদকীয় নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।
দিনব্যাপী আলোচনা ছাড়াও সম্মেলনে প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রতিনিধিরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা, পেশাগত প্রতিবন্ধকতা, নিউজ ডেস্কের সঙ্গে যোগাযোগ এবং সংবাদ প্রকাশের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। প্রতিনিধিরা আরও কার্যকর সমন্বয়, নিয়মিত প্রশিক্ষণ ও যোগাযোগ বাড়ানোর প্রত্যাশা জানান।
এ সময় সম্পাদক ও প্রকাশকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং পেশাগত কাজের মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দেন। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে কেন্দ্রীয় কার্যালয় ও মাঠপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক এদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাইদুল ইসলাম সাজু, প্রকাশক ইউসুফ আলী খাঁন, যুগ্ম সম্পাদক মো. মাহবুবুল হোসেন খাঁন, উপ-সম্পাদক মাহবুব কবীর, পরিকল্পনা সম্পাদক অচিন্ত্য চয়ন, প্রধান প্রতিবেদক মোহাম্মদ আকতার হোসেন, অনুষ্ঠান প্রধান শাহীনুর আলম শাহীন, মফস্বল সম্পাদক মামুন, হেড অব মাল্টিমিডিয়া সাইফুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান (অব.), অ্যাডমিন ডিরেক্টর কর্নেল মো. শফিউল আলম খান (অব.), প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান আব্দুল্লাহ আল বাকী এবং সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আল-আমিন সাগরসহ নর্থ-সাউথ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের একপর্যায়ে বিভাগীয় প্রতিনিধিদের বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক। এ ছাড়া জেলা প্রতিনিধিদের নভেম্বর মাসের মাসিক সম্মানী সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের হাতে তুলে দেন।
সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাইদুল ইসলাম সাজু সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের ধন্যবাদ জানান। আগামী ফেব্রুয়ারিতে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ওই আয়োজনকে সামনে রেখে প্রতিনিধিদের ঢাকায় আমন্ত্রণ জানান।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে মাঠপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয় জোরদারের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে দিনব্যাপী এ সম্মেলনের সমাপ্তি ঘটে।
নিজস্ব প্রতিবেদক : দেশের ৬৪ জেলার প্রতিনিধিদের অংশগ্রহণে দৈনিক ‘এদিন’-এর মহামিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘চৌষট্টি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী থেকে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটি শহরের কলেজ গেট এলাকার যাত্রী ছাউনিতে অবৈধ দখল উচ্ছেদ করে সেটি দখলমুক্ত করà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে মানহানি এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিà¦...বিস্তারিত
বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রà¦...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটি জেলার সাজেকের দাঁড়িপাড়া এলাকায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মানুষদের নিয়ে সমাবেশ ও সংবাদ সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited