আলমগীর মানিক | ১২:৪৩ এএম, ২০২৬-১১-২৭
রাঙামাটি শহরের কলেজ গেট এলাকার যাত্রী ছাউনিতে অবৈধ দখল উচ্ছেদ করে সেটি দখলমুক্ত করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের প্রত্যক্ষ নির্দেশনায় যাত্রী ছাউনিতে অবৈধভাবে স্থাপন করা গ্রিলসহ অন্যান্য স্থাপনা সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে স্থাপন করা গ্রিল জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
শহরের অন্যতম ব্যস্ততম এলাকা কলেজ গেটের এই যাত্রী ছাউনিটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। যাত্রীদের জন্য নির্মিত ছাউনিটি দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষও ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনাটি সরিয়ে যাত্রী ছাউনিটি দখলমুক্ত করেন। এ সময় অবৈধভাবে স্থাপন করা গ্রিল জব্দেরও নির্দেশনা দেওয়া হয়।
যাত্রী ছাউনিটি দখলমুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষের ব্যবহারের জন্য নির্মিত একটি স্থাপনা অবৈধ দখল থেকে মুক্ত করায় পুলিশ সুপারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর মতে, শহরের গুরুত্বপূর্ণ স্থানে যাত্রী ছাউনি দখলমুক্ত করার এ উদ্যোগ জনস্বার্থ রক্ষায় পুলিশের দায়িত্বশীল ভূমিকার একটি দৃষ্টান্ত। তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, রাঙামাটি শহরের কলেজ গেট এলাকা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এ এলাকার যাত্রী ছাউনিটি দখলমুক্ত হওয়ায় এখন থেকে সাধারণ যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে এটি ব্যবহার করতে পারবেন বলে আশা করছেন স্থানীয়রা।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে মানহানি এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিà¦...বিস্তারিত
বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রà¦...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটি জেলার সাজেকের দাঁড়িপাড়া এলাকায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মানুষদের নিয়ে সমাবেশ ও সংবাদ সà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামà§...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটির বরকল উপজেলার দুর্গম এলাকার দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ...বিস্তারিত
মেহেদী হাসান : খাগড়াছড়িতে সবজি বাগান করতে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হওয়া ৮২ মি.মি. ক্ষমতাসম্পন্ন মর্টারশেলটি নিরাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited