আলমগীর মানিক | ১২:৫৩ পিএম, ২০২৬-০৯-০২
আলমগীর মানিক
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, এক মাদকসেবী ও জিআর পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার চারজন হলেন—মো. ইউনুছ (২৮), মিরাজ (৩৪), পিন্টু শীল (৩০) ও মো. জাহাঙ্গীর আলম (২৯)। তাদের মধ্যে ইউনুছ ও মিরাজের স্থায়ী ঠিকানা লংগদু উপজেলার মাইনী এলাকা এবং বর্তমান ঠিকানা রাঙামাটি পৌরসভার চম্পকনগর। পিন্টু শীল আসামবস্তি এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীর আলম পার্বত্য উন্নয়ন বোর্ডের পেছনের এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. আরিফুল ইসলাম (২৫) এবং মাদক সেবনের অভিযোগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মো. শরীফ (২৯) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, দাঙ্গা, চুরি, দস্যুতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষ...বিস্তারিত
মনির হোসেন : রোববার (৬ সেপ্টেম্বর) বাদ এশা পুরাতন বাস স্টেশন জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। পুরাতন বাস স্ট...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মাদক সেবন ও মাদক কারবার...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited