মাহাদি বিন সুলতান | ০৭:৫৫ পিএম, ২০২৬-০৯-০১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার দলীয় কার্যালয় হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সহ যুগ্ম সম্পাদক এজাজ নবী রেজা, নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সহ সভাপতি রণ বিকাশ চাকমা, যুগ্ম সম্পাদক ইউনুস মিয়া সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, ওলামা দল ও জাসাস সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষ...বিস্তারিত
মনির হোসেন : রোববার (৬ সেপ্টেম্বর) বাদ এশা পুরাতন বাস স্টেশন জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। পুরাতন বাস স্ট...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মাদক সেবন ও মাদক কারবার...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited