আজগর আলী খান | ০২:৫৮ পিএম, ২০২৬-০৮-৩১
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগষ্ট ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নওশাদ খান, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজেরুল ইসলাম, রাজস্থলী সরকারি কলেজের প্রভাষক উজ্বল মুৎসুদ্দি প্রমুখ।
উদ্বোধনী সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ইউএনও ইউছুপ হাসান প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা প্রশাসনের ঘোষিত সিডিউল অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ প্রতিযোগিতা শুরু হবে। এতে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষ...বিস্তারিত
মনির হোসেন : রোববার (৬ সেপ্টেম্বর) বাদ এশা পুরাতন বাস স্টেশন জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। পুরাতন বাস স্ট...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মাদক সেবন ও মাদক কারবার...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited