আজগর আলী খান | ০২:৫০ পিএম, ২০২৬-০৮-৩১
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল আমিনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ১০ টায় রাজস্থলী থানার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থরী থানা ওসি খালেদ হোসেন । এ সময় সাবেক অফিসার ইনচার্জ ও সদ্য অবসরে আসা পুলিশ সুপার মফজল আহম্মদ খান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী পুলিশ কর্মকর্তার কর্মজীবনের বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে বলেন, নুরুল আমিন সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা রাজস্থলী থানার পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করেছে।
ওসি খালেদ হোসেন তাঁর বক্তব্যে আমিন সাহেবের কর্মতৎপরতার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে রাজস্থলী থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
আবেগাপ্লুত বিদায়ী কর্মকর্তা নুরুল আমিন বলেন,রাজস্থলীতে আমার কর্মজীবনের সময়টা ছিল অত্যন্ত স্মরণীয় ও অভিজ্ঞতায় ভরপুর।
এখানে দায়িত্ব পালন করতে গিয়ে আমি সহকর্মীদের অকুণ্ঠ সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। রাজস্থলী থানার পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। রাজস্থলীর মানুষ, প্রাকৃতিক সৌন্দর্য এবং কর্মপরিবেশ আমার স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। আমি বিশ্বাস করি, আপনাদের আন্তরিকতা ও প্রচেষ্টায় রাজস্থলী থানার পুলিশ আগামী দিনে আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে।
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষ...বিস্তারিত
মনির হোসেন : রোববার (৬ সেপ্টেম্বর) বাদ এশা পুরাতন বাস স্টেশন জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। পুরাতন বাস স্ট...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মাদক সেবন ও মাদক কারবার...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited