মনির হোসেন | ১২:৫০ এএম, ২০২৬-০৮-২৯
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনকে ফুলের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন রাঙামাটি আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে রাঙামাটি আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দরা পৃথকভাবে জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের বাসভবনে গিয়ে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন সমিতির নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে রাঙামাটি আবাসিক হোটেল ব্যবসার বিভিন্ন বিষয়, পর্যটন খাতের উন্নয়ন এবং জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নেতৃবৃন্দের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়। এ সময় জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সমিতির নেতৃবৃন্দ।
ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি আবাসিক হোটেল মালিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইউচুফ চৌধুরী, উপদেষ্টা কবি হাসান মঞ্জু, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. শাহিন, অর্থ সম্পাদক মো. শাহা আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহীন সুলতান, দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম ওয়ারী, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. তারেক, মো. আরমান ও মো. টিপুসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষ...বিস্তারিত
মনির হোসেন : রোববার (৬ সেপ্টেম্বর) বাদ এশা পুরাতন বাস স্টেশন জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। পুরাতন বাস স্ট...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মাদক সেবন ও মাদক কারবার...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited