মনির হোসেন | ১০:৩৭ পিএম, ২০২৬-০৮-২৭
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা জানিয়েছেন রাঙামাটি জেলা যুবদলের স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক ইউছুফ চৌধুরী।
বৃহস্পতিবার সকালে ইউছুফ চৌধুরীর নেতৃত্বে প্রায় ৬০টি মোটরসাইকেল নিয়ে রাঙামাটির ঘাগড়া সেনানিবাস এলাকার সামনে অবস্থান নেন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় নবনিযুক্ত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপেক্ষায় ছিলেন তারা।
পরে চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও নবনিযুক্ত সদস্যরা সেখানে পৌঁছালে ইউছুফ চৌধুরী তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রায় ৬০টি মোটরসাইকেল নিয়ে নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা জানিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাঙামাটি শহরের দিকে অগ্রসর হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষ...বিস্তারিত
মনির হোসেন : রোববার (৬ সেপ্টেম্বর) বাদ এশা পুরাতন বাস স্টেশন জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। পুরাতন বাস স্ট...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মাদক সেবন ও মাদক কারবার...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited