আজগর আলী খান | ০৭:৪৯ পিএম, ২০২৬-০৮-১৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় রাঙামাটির রাজস্থলীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির নেতাকর্মীদের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে রাজস্থলী বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ সভাপতিত্ব করেন।
এ সময় ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উদয় মেম্বার, ছাত্রদল নেতা আফ্রিদি, শাহিন ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরাও এতে অংশ নেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পাশাপাশি দেশ, জনগণ ও বিএনপির নেতাকর্মীদের কল্যাণ এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ধারণ করে তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বানও জানানো হয়।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও বিএনপির নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষ...বিস্তারিত
মনির হোসেন : রোববার (৬ সেপ্টেম্বর) বাদ এশা পুরাতন বাস স্টেশন জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। পুরাতন বাস স্ট...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মাদক সেবন ও মাদক কারবার...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited