বাঘাইছড়ি প্রতিনিধি | ০৮:২৮ পিএম, ২০২৬-০৮-১৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাম্প্রতিক ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা। স্টার্ট ফান্ড বাংলাদেশ, ইউকেএইড (UKAid) এবং অন্যান্য দাতা সংস্থার আর্থিক ও কৌশলগত সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হয়।
শুক্রবার (১৪ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পৌর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্য ও প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা পৌরসভার কর পরিদর্শক মনিষা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন আশিকার উপজেলা মনিটরিং অফিসার রুপায়ন চাকমা। এছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তার আওতায় প্রতিটি পরিবারকে ৪০ কেজি চাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম রসুন এবং ১ কেজি নাপ্পি/লট্টা শুঁটকি দেওয়া হয়। পাশাপাশি ২০ লিটারের একটি বালতি, দুটি লাইফবয় সাবান, একটি প্লাস্টিকের মগ, ১০টি ওরস্যালাইন, একটি গামছা, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, একটি বদনা এবং পানি বিশুদ্ধকরণের জন্য ১০টি ট্যাবলেটও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। এ ধরনের মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে তারা আশা প্রকাশ করেন।
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষ...বিস্তারিত
মনির হোসেন : রোববার (৬ সেপ্টেম্বর) বাদ এশা পুরাতন বাস স্টেশন জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। পুরাতন বাস স্ট...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মাদক সেবন ও মাদক কারবার...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited