মেহেদী হাসান | ০৮:৩০ পিএম, ২০২৬-০৮-১২
দীর্ঘ প্রায় তিন মাসের নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ১৯৩ মেট্রিক টন মাছ অবতরণ হয়েছে।
এ থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ৪২ লাখ টাকা।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণন কেন্দ্র সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএফডিসি রাঙামাটি ব্যবস্থাপক ফয়েজ আল করিম জানান, গত কয়েক বছরের তুলনায় এবার মাছ শুরুর প্রথম দিনেই অবতরণ ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, কাপ্তাই হ্রদে বর্তমানে পানির স্তর অনুকূলে রয়েছে। পাশাপাশি দীর্ঘদিন মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় এবার মাছের আকার ও উৎপাদন বেড়েছে।
ফলে নিষেধাজ্ঞা শেষে মাছ শুরুর প্রথম দিনেই বিপুল পরিমাণ মাছ অবতরণ হয়েছে।
বিএফডিসির তথ্য অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় অবতরণ করা মাছের মধ্যে কার্পজাতীয় বড় মাছের পাশাপাশি বিপুল পরিমাণ চাপিলা ও কাচকি মাছ রয়েছে।
প্রথম দিনেই বিপুল পরিমাণ মাছ অবতরণ ও রাজস্ব আদায়ে মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
দীর্ঘদিন পর মাছ শিকার শুরু হওয়ায় রাঙামাটি ও খাগড়াছড়ির হাজারো জেলে ও শ্রমিকের কর্মব্যস্ততাও ফিরেছে।
মাছ অবতরণের ঘাটগুলোতে দেখা গেছে পাইকারি ব্যবসায়ী ও ক্রেতাদের ভিড়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া ও হ্রদের পরিবেশ অনুকূলে থাকলে পুরো মৌসুমে কাপ্তাই হ্রদ থেকে এবার রেকর্ড পরিমাণ মাছ আহরণ হতে পারে।
এতে জেলে, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আয় বাড়ার পাশাপাশি সরকারের রাজস্বও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করছেন তারা।
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষ...বিস্তারিত
মনির হোসেন : রোববার (৬ সেপ্টেম্বর) বাদ এশা পুরাতন বাস স্টেশন জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। পুরাতন বাস স্ট...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মাদক সেবন ও মাদক কারবার...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited