সোহেল রানা | ০১:৩১ পিএম, ২০২৬-০৮-০৬
সারাদেশে পরিচালিতব্য 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলায় নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফী । বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, পিপিএম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন ।
সভায় নৌযান শুমারি-২০২৬-এর উদ্দেশ্য, আওতাভুক্ত ও আওতাবহির্ভূত নৌযানের সংজ্ঞা, তথ্য সংগ্রহের পদ্ধতি, গণসচেতনতা কার্যক্রম এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়।
উপস্থাপনায় জানানো হয়, বাংলাদেশের সমুদ্র উপকূল, নদ-নদী, হাওর-বাঁওড়, বিল, জলাশয় ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযান, ছোট-বড় যাত্রী ও পণ্যবাহী নৌযান এবং ডাম্ব বার্জসহ নির্ধারিত নৌযান এ শুমারির আওতায় থাকবে। তবে সাধারণ বৈঠাচালিত নৌকা এবং আন্তর্জাতিকভাবে নিবন্ধিত বিদেশি মালিকানাধীন নৌযান শুমারির আওতাভুক্ত হবে না।
সভায় আরও জানানো হয়, নৌযান শুমারির প্রচারে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার, লিফলেট, ব্যানার, মোবাইল এসএমএস এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।
উপস্থাপিত তথ্যানুযায়ী, রাঙামাটি জেলায় শুমারির প্রস্তুতির অংশ হিসেবে কুইক কাউন্ট অপারেশন পরিচালিত হয়েছে। এতে জেলার ১০টি উপজেলায় মোট ৪২২টি ঘাট এবং ৪২৯৬টি নৌযান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বরকাল উপজেলায় সর্বোচ্চ ১২৩৩টি, লংগদুতে ১০৯১টি, রাঙামাটি সদর উপজেলায় ৬৫৭টি, কাপ্তাইয়ে ৪৫০টি এবং বিলাইছড়িতে ২৭১টি নৌযান শনাক্ত হয়েছে।
এছাড়া লিস্টিং অপারেশন পরিচালনার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সুপারভাইজার এবং লিস্টার নিয়োগের বিষয়েও সভায় বিস্তারিত তুলে ধরা হয়। মাঠপর্যায়ে সংগৃহীত তথ্যের মাধ্যমে জেলার বিভিন্ন শ্রেণির ইঞ্জিনচালিত, যাত্রীবাহী, পণ্যবাহী, কার্গো, ট্রলার, ফেরিসহ বিভিন্ন ধরনের নৌযানের হালনাগাদ তথ্যভাণ্ডার প্রস্তুত করা হবে বলে জানানো হয়।
বক্তারা বলেন, দেশের নৌপরিবহন খাতের সঠিক পরিকল্পনা, নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং নীতিনির্ধারণে নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নৌযান মালিকদের শুমারিতে আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
আলমগীর মানিক : রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালী ...বিস্তারিত
মেহেদী হাসান : মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ, দোয়া ম...বিস্তারিত
আজগর আলী খান : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহে...বিস্তারিত
আজগর আলী খান : সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির রাজস্থলী উপজেলার ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। তাঁর জন্মদিন উপলক্ষ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পাহাড়, হ্রদ আর সবুজ অরণ্যের অপূর্ব মেলবন্ধনে রাঙামাটি বরাবরই প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণের কেন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited