অহিদুল ইসলাম অভি | ১১:১৫ পিএম, ২০২৬-০৮-০৩
রাঙামাটির কাউখালী উপজেলায় ভুলবশত নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অন্য নম্বরে চলে যাওয়া ৩৮ হাজার ৭০০ টাকা মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। সোমবার (৩ আগস্ট) তথ্যপ্রযুক্তির সহায়তায় টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
জানা গেছে, ব্যবসায়ী মো. ইব্রাহিমের ৩৮ হাজার ৭০০ টাকা ভুল করে অন্য একটি নগদ নম্বরে চলে যায়। বিভিন্নভাবে চেষ্টা করেও টাকা ফেরত আনতে ব্যর্থ হন বিকাশ এজেন্ট মো. নাজমুল হোসেন। পরে বিষয়টি নিয়ে তারা কাউখালী থানার শরণাপন্ন হন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরীর নির্দেশনায় গত ২ আগস্ট এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর তদন্তের দায়িত্ব পান কাউখালী থানার এএসআই (নিঃ) মো. আনোয়ার হোসেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে পুলিশ জানতে পারে, ভুলবশত পাঠানো টাকাটি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের কাছে পৌঁছেছে। প্রয়োজনীয় যোগাযোগ ও যাচাই-বাছাই শেষে সোমবার (৩ আগস্ট) ওই ব্যক্তির কাছ থেকে সম্পূর্ণ ৩৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত অর্থ বিকাশ এজেন্ট মো. নাজমুল হোসেনের মাধ্যমে আবেদনকারী মো. ইব্রাহিমের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া পুরো টাকা ফিরে পেয়ে ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট স্বস্তি প্রকাশ করেন এবং কাউখালী থানা পুলিশের দ্রুত ও কার্যকর উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।
আলমগীর মানিক : রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালী ...বিস্তারিত
মেহেদী হাসান : মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ, দোয়া ম...বিস্তারিত
আজগর আলী খান : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহে...বিস্তারিত
আজগর আলী খান : সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির রাজস্থলী উপজেলার ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। তাঁর জন্মদিন উপলক্ষ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পাহাড়, হ্রদ আর সবুজ অরণ্যের অপূর্ব মেলবন্ধনে রাঙামাটি বরাবরই প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণের কেন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited