নিজস্ব প্রতিবেদক | ০৯:১০ পিএম, ২০২৬-০৮-০৩
আপিল বিভাগের স্থগিতাদেশের তথ্য গোপন করে উচ্ছেদ কার্যক্রমে দেওয়া অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আবেদন করায় খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সমিতির করা রিটটি আর পরিচালনা না করার আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট রুল খারিজ (ডিসচার্জ) করেছেন আদালত।
সোমবার (৩ আগষ্ট ২০২৬) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত জরিমানার অর্থ আগামী ১৫ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আদেশের অনুলিপি মামলার সব বিবাদীর কাছে পাঠাতে বলা হয়েছে।
আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী পারভেজ হোসেন।
মামলার নথি অনুযায়ী, খাগড়াছড়ি জেলার ১৯টি ইটভাটার মালিকদের পক্ষে জেলা ইটভাটা মালিক সমিতি রিট আবেদন করে। ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ১৩ জানুয়ারি হাইকোর্ট উচ্ছেদ কার্যক্রমের ওপর ছয় মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন।
পরে পরিবেশ সচিবের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া ওই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা স্থগিত করেন।
এইচআরপিবির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদের ভাষ্য অনুযায়ী, আপিল বিভাগের স্থগিতাদেশ কার্যকর থাকা অবস্থায় গত ৬ জুলাই খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতি হাইকোর্টে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আবেদন করে। তবে শুনানির সময় আপিল বিভাগের স্থগিতাদেশের বিষয়টি আদালতের নজরে আনা হয়নি। বিষয়টি জানার পর তিনি রোববার হাইকোর্টকে অবহিত করেন।
এরপর সোমবার বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় এলে রিট আবেদনকারীর আইনজীবী পারভেজ হোসেন আদালতকে জানান, তথ্য গোপনের বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না এবং তিনি আর মামলাটি পরিচালনা করতে চান না।
এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং আবেদনকারীদের পক্ষ থেকে রুল পরিচালনা না করার আবেদনের ভিত্তিতে পূর্বে জারি করা রুল খারিজ (ডিসচার্জ) করে দেন।
উল্লেখ্য, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবিতে ২০২২ সালে এইচআরপিবি জনস্বার্থে একটি রিট দায়ের করে। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ২৫ জানুয়ারি হাইকোর্ট তিন পার্বত্য জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দিয়ে রুল জারি করেছিলেন।
বর্তমান আইনগত অবস্থা: সর্বশেষ আদেশ অনুযায়ী, খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতির করা রুল খারিজ করা হয়েছে এবং সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ১৫ দিনের মধ্যে তা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আলমগীর মানিক : রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালী ...বিস্তারিত
মেহেদী হাসান : মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ, দোয়া ম...বিস্তারিত
আজগর আলী খান : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহে...বিস্তারিত
আজগর আলী খান : সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির রাজস্থলী উপজেলার ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। তাঁর জন্মদিন উপলক্ষ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পাহাড়, হ্রদ আর সবুজ অরণ্যের অপূর্ব মেলবন্ধনে রাঙামাটি বরাবরই প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণের কেন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited