আলমগীর মানিক | ০৭:২২ পিএম, ২০২৬-০৭-১৫
আলমগীর মানিক
রাঙামাটি জেলা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে কোতয়ালী থানা পুলিশ এক মাদক কারবারিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় এক মাদক কারবারির কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (১৫ জুলাই) রাঙামাটি জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মানিকছড়ি এলাকার বাসিন্দা মো. রমজান আলী প্রকাশ গাজী (৩৭)-কে ২১ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মো. আব্দুল রশিদ এবং দেবাশীষ বড়ুয়া প্রকাশ মনা-কে সিআর (CR) পরোয়ানার ভিত্তিতে এবং মেহেদী হাসান ওরফে মো. ইমাম মেহেদী (৩৭)-কে জিআর (GR) পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।
রাঙামাটি জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে তাদের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটি জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited