আলমগীর মানিক | ০২:১৬ এএম, ২০২৬-০৬-২৫
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে দীঘিনালা উপজেলায় এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে, অন্যদিকে রামগড়-মাটিরাঙ্গা সীমান্ত এলাকায় সেনাবাহিনীর সঙ্গে কথিত গোলাগুলির ঘটনায় আরও একজন ইউপিডিএফ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউপিডিএফ সূত্রে জানা যায়, দীঘিনালার বাবুছড়া এলাকার মুড়োপাড়া চৌমুহনী রাস্তার মোড়ে বুধবার দুপুরে সশস্ত্র হামলায় ইউপিডিএফ সদস্য সুজন চাকমা (৪৮) নিহত হন। তিনি কবাখালী ইউনিয়নের তারাবন্যা গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় ইউপিডিএফ সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র সদস্যদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা দাবি করেন, সাধারণ পোশাকে আসা একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে সুজন চাকমাকে গুলি করে হত্যা করে। তবে এ অভিযোগের বিষয়ে জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে একই দিনে রামগড় ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তৈকাথান এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এতে ববিন ত্রিপুরা নামে এক ইউপিডিএফ সদস্য নিহত এবং সুনিল ত্রিপুরা নামে আরেক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। তবে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলি এবং অস্ত্র উদ্ধারের এ দাবিকে ‘মিথ্যা, বানোয়াট ও পরিকল্পিত’ বলে উল্লেখ করেছে ইউপিডিএফ।
ইউপিডিএফের অভিযোগ, পার্বত্য চট্টগ্রামে তাদের চলমান রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলন বাধাগ্রস্ত করতে বিচারবহির্ভূত কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। সংগঠনটি সুজন চাকমা হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছে।
ঘটনাগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে
আলমগীর মানিক : রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালী ...বিস্তারিত
মেহেদী হাসান : মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ, দোয়া ম...বিস্তারিত
আজগর আলী খান : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহে...বিস্তারিত
আজগর আলী খান : সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির রাজস্থলী উপজেলার ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। তাঁর জন্মদিন উপলক্ষ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পাহাড়, হ্রদ আর সবুজ অরণ্যের অপূর্ব মেলবন্ধনে রাঙামাটি বরাবরই প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণের কেন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited