থানচি প্রতিনিধি | ০৬:৪১ পিএম, ২০২০-১২-০৬
পাহাড়ে পাঁচ তারকা হোটেল নয় উন্নত শিক্ষা ব্যবস্থাসহ টেকসই উন্নয়ন চাই এই দাবী জানিয়ে বান্দরবানে থানচিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।থানচি সচেতন ছাত্র সমাজ ও সাধারণ নাগরিক ব্যানারে রবিবার সকাল ১০টায় থানচি বাসষ্টেশন সংলগ্ন চথোয়াইউ বাজারে মানবন্ধন করেন।
মানববন্ধনে থানচি বান্দরবান সড়কে জীবন নগরে চিম্বুক পর্বতে নাইতং পাহাড়ে কাপ্রুপাড়া ও ডলা পাড়া ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিভিন্ন ফলজ্য বনজ্য বাগানসহ জুম চাষের আবাদযোগ্য এবং ভোগদখলীয় ভূমিতে পাঁচ তারকা হোটেল নির্মাণ করা যাবে না বলে বক্তারা দাবী করেন । এই দাবী না মানলে থানচির সচেতন ছাত্র সমাজ ও ম্রো সম্প্রদায় কঠোর অবস্থানে যাবে বলে উল্লেখ করা হয়েছে ।
মানববন্ধনে থানচি সচেতন ছাত্র সমাজ পক্ষে মংমে মারমা সঞ্চালনায়, সচেতন নাগরিক পক্ষে মানয়া ম্রো, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ঙুইকুম ম্রো,ময়মনসিংহ মেডিকেল কলেজের শেষ বর্ষে ছাত্র রিংতুই ম্রো গন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরাও ম্রো,বান্দরবান সরকারী কলেজের ছাত্র সংগঠনের সভাপতি সিনিয়া ম্রো,সুরেন ত্রিপুরা, থুইমংপ্রু মারমা বক্তব্য রাখেন । মানববন্ধনের প্রায় শতাধিক ছাত্রসহ সাধারণ জনগন স্বতস্ফুর্ত অংশ নেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited