নিজস্ব প্রতিবেদক | ০৭:২৫ পিএম, ২০২০-১১-২৬
শীতের শুরুতেই প্রত্যন্ত অঞ্চল রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন তারুণ্যর স্বপ্ন ফাউন্ডেশন এর সহযোগিতায় স্বপ্নবুনন নানিয়ারচর শাখার সার্বিক ব্যবস্থাপনায় পাহাড়ের অসহায়, গরিব, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) সকাল ১১.৩০ মিনিটে নানিয়ারচর উপজেলা পরিষদ হল রুমে নানিয়ারচর উপজেলার ১৫০ জন দুঃস্থদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে শীতবস্ত্র বিতরণ করে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
আয়োজনে সত্যিকার অর্থে দুঃস্থ এমন লোকদের খুঁজে নিতে পাড়ায় পাড়ায় গিয়ে দুঃস্থদের তালিকা প্রণয়ন করে শীতের শুরুতেই সবার আগে শীতবস্ত্র বিতরণ করে সার্বিক ব্যবস্থাপনায় থাকা স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতামূলক সংগঠন টিম স্বপ্নবুনন (নানিয়ারচর উপজেলা শাখা)।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তারুণ্যর স্বপ্ন ফাউন্ডেশন সভাপতি জিয়াছ কামাল শুভ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নূর জামান হাওলাদার,নানিয়ারচর থানার এসআই রওশন জামান,নানিয়ারচর ইউনিয়ন পরিষদের সদস্য প্রিয়তোষ দত্তসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে হাসান মাহতাব এর সঞ্চালনায় তারুণ্যর স্বপ্ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন। এছাড়াও স্বপ্নবুনন নানিয়ারচর উপজেলা শাখা থেকে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, স্বপ্নবুনন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান একে.এম মুন্না তালুকদার, স্বপ্নবুনন’র পরিচালক ও প্রকৌশলী নাজিমুল ইসলাম সেতু, রাঙামাটি সদর উপজেলার স্বপ্নবুনন আহব্বায়ক মোঃ আলী আশরাফ, সদস্য সচিব মোঃ ছালেহ, নানিয়ারচর শাখার আহব্বায়ক মোঃ সোহেল মৃদা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা বলেন, শীতের শুরুতেই দূর্গম নানিয়ারচর উপজেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করায় তারুণ্যর স্বপ্ন ফাউন্ডেশন ও স্বপ্নবুননকে ধন্যবাদ জানান এবং তাদের সামাজিক যে কোন কাজের জন্য পাশে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে বক্তব্য শেষে তারুণ্যর স্বপ্ন ফাউন্ডেশন ও স্বপ্নবুনন সংগঠনের মাঝে প্রধান অতিথির মাধ্যমে তাদের নিজ নিজ সংগঠনের ক্রেস্ট প্রদান করে এবং দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited