নিজস্ব প্রতিবেদক | ০৬:২৯ পিএম, ২০২৫-০৭-২৪
খাগড়াছড়ির মানিকছড়িতে অপহরণের পর হত্যার শিকার মাদরাসাছাত্র মো. সোহেল হত্যার প্রতিবাদ ও গ্রেফতারকৃত খুনিদের ফাঁসির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) খাগড়াছড়ির শাপলা চত্ত্বর থেকে পরিবারবর্গ ও এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্পুর্ণ সড়ক পদক্ষিণ শেষে আদালত চত্ত্বরে গিয়ে মানববন্ধন করে। মানবন্ধনে বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে পাড়ার কার্বারী অংসাজাই মারমা, আব্রে মারমা, নিহত সোহেলের মা রাবেয়া আক্তার, নানা আবদুর রহিম, আবদুল জব্বার, গ্রাম সর্দার মোসলেম উদ্দিন ও ছাত্রনেতা মো. সাকিব।
এছাড়াও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির ও খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা ।
এসময় বক্তারা এই নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ, গত ৪ জুলাই খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঘোরখানা এলাকা থেকে ৭ম শ্রেণির মাদরাসাছাত্র মো. সোহেল (১৪) অপহরণের ১২ দিন পর উপজেলার দূর্গম বুদংপাড়া এলাকার একটি ছড়া থেকে অপহৃত সোহেলের হাত-পা ও মুখ বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় গত ১১ জুলাই অপহৃত সোহেলের পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে দফায় দফায় অভিযান চালিয়ে এই ঘটনার মূল পরিকল্পনাকারী মংসানু মারমা (৩৫)সহ ঘটনার সাথে সম্পৃক্ত ৭ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। যারমধ্যে ৫ জনই এজাহারভুক্ত আসামী।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited