নিজস্ব প্রতিবেদক | ১২:৩৪ এএম, ২০২৫-০৬-০২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে রাঙ্গামাটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা কর্তৃক একটি হেল্প ডেস্কের আয়োজন করা হয়।
এই হেল্প ডেস্কে আগত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল; ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও দিকনির্দেশনা প্রদান, ভর্তি আবেদন ফর্ম পূরণে সহায়তা, অনলাইনে আবেদনপত্র জমাদান প্রক্রিয়ায় গাইডলাইন প্রদান এবং প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তা। শিক্ষার্থীদের সুবিধার্থে সরবরাহ করা হয় কল্যাণমূলক নানা উপকরণও।
উক্ত হেল্প ডেস্ক কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সভাপতি ইরফানুল হক, সেক্রেটারি শাহেদ আলম ইমন সহ শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এই মহতী উদ্যোগের মাধ্যমে ছাত্রশিবির রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা আবারও প্রমাণ করেছে, তারা শুধুমাত্র একটি আদর্শবাদী ছাত্রসংগঠনই নয়, বরং ছাত্রসমাজের কল্যাণে নিবেদিত একটি সমাজ সচেতন শক্তি।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited