নিজস্ব প্রতিবেদক | ১২:১৩ এএম, ২০২৫-০৩-১৫
রাঙামাটির রাজস্থলী উপজেলায় জামায়াতে ইসলামের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) উপজেলা জামায়াতের আয়োজনে রাজস্থলী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারী মনছুরুল হক।
রাজস্থলী উপজেলা জামায়াতের সভাপতি মৌলবি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর মোঃ হারুনুর রশিদ, চন্দ্রঘোনা থানা আমীর মোঃ আহনাফ বশির, জেলা সুরা সদস্য অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ, ইসলামি ছাত্রশিবিরের চন্দ্রঘোনা থানা শাখার সভাপতি মোঃ শাহাদাত হোসেন, কাপ্তাই উপজেলা দায়িত্বশীল শফিকুল আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধ নিশ্চিত করা অপরিহার্য। যেখানে প্রত্যেক ব্যক্তি তার অধিকার পাবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেই সমাজই হবে শান্তি ও উন্নয়নের আদর্শ। আমাদের দায়িত্ব হলো সত্য, ন্যায় ও সততার পথে অটল থেকে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা।
সভা শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited