রাঙামাটিতে স্টেক হোল্ডারদের সাথে স্বাস্থ্য বিভাগের মতবিনিময় 


মেহেদী হাসান    |    ১১:৪৯ পিএম, ২০২৪-১২-১৫

রাঙামাটিতে স্টেক হোল্ডারদের সাথে স্বাস্থ্য বিভাগের মতবিনিময় 

রাঙামাটি স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্টেক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা গতকাল রবিবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

রাঙামাটি নিভিল সার্জন ডাঃ নূয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি  ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (প্রবা) মোহাম্মদ সফিউল আলম, বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, ডাঃ এম এ হাই।

বক্তব্য রাখেন, সনাকের অমলেন্দু হাওলাদার, রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও  ডাঃ শওকত আকবর, ডাঃ মং ক্যা চিং সাগর, ডাঃ ইমরুল হাসান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আর হক, সাংবাদিক মুহাম্মদ ইলিয়াসসহ স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সঞ্চালনা করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ অমিত দে।

মতবিনিময় সভায় বক্তারা, রাঙামাটি পার্বত্য জেলা ভৌগলিক ভাবে বিশাল আয়তন হওয়ায় জনগণের চিকিৎসা সেবা পেতে নানা সমস্যার কথা তুলে ধরেন। পওে প্রধান অতিথি যুগ্ম সচিব (প্রবা) মোহাম্মদ সফিউল আলম সমস্যা গুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।