রাঙামাটিতে জামায়াতের আলোচনা সভা-দোয়া মাহফিল 


নিজস্ব প্রতিবেদক    |    ০১:০২ এএম, ২০২৪-০৮-১৫

রাঙামাটিতে জামায়াতের আলোচনা সভা-দোয়া মাহফিল 

আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদী (রাহ) ও ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিপ্লবে শহিদদের নির্মমভাবে হত্যাকারীদের বিচার দাবীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা। 

পৌরসভা জামায়াতে ইসলামীর সহ: সেত্রেটারী এ্যাড. জিল্লুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা আমীর মুহাম্মদ আবদুল আলীম। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গত বছর ১৪ আগষ্ট কারাগার থেকে হাসপাতালে এনে মাওলানা সাইদীকে ইনজেকশন পুশ করে শহিদ করে তৎকালিন জালিম সৈরাচারী সরকার।

জনগণকে গত ১৬ বছর নির্মমভাবে জুলুম নির্যাতন, হত্যা, গুম, অপহরণ ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে অবশেষে ছাত্র-জনতার আন্দোলনে টিকতে না পেরে পালিয়ে যেতে বাধ্য হয় খুনী হাসিনার সরকার। ছাত্র-জনতার আন্দোলনকে দমন করার জন্য প্রকাশ্যে আবু সাইদসহ অসংখ্য ছাত্র-জনতাকে প্রকাশ্যে হত্যা করে।

তিনি বলেন, জেল-জুলুম ও হত্যার মাধ্যমে কোনো সৈরাচারী সরকার টিকে থাকতে পারে না। যার বাস্তব প্রমাণ খুনি হাসিনার পলায়ন। হাসিনার মতো জালিমের লজ্জাজনক অবস্থায় দেশ ত্যাগ করার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। তিনি আ.লীগের কর্মীদের হুশিয়ারি করে বলেন, বিপ্লবোত্তর দেশে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে এর মোকাবেলা করা হবে।

আলোচনা ও দোয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানুসুরুল হক, জেলা প্রচার সেক্রেটারি এ্যাড. হারুনুর রশীদ, পৌরসভ জামায়াতের আমীর আবদুস সালাম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শহিদুল্লাহ শাফী ও জামায়াত নেতা এ্যাড. রহমত উল্লাহ প্রমূখ।