রাঙামাটিতে ইয়্যুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী 


নিজস্ব প্রতিবেদক    |    ১০:১৯ পিএম, ২০২৪-০৮-১৩

রাঙামাটিতে ইয়্যুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী 

রাঙ্গামাটিতে "ইয়্যুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন" তাদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভার  আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা  মো: মোস্তফা রাজু এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিআইবির ইয়্যুথ  এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সাবেক লিডার মোঃ ফাইজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রাঙামাটি সরকারী কলেজ প্লাটুনের সাবেক ক্যাডেট আন্ডার অফিসার নূর হোসেন। এছাড়াও সঞ্চালক হিসেবে ছিলেন উক্ত সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা মোঃ শহিদুল ইসলাম। 

আরো উপস্থিত ছিলেন, সদস্য সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম (সাকু), কুলছুমা আক্তার, রিয়াজুল ইসলাম বাবু, ইব্রাহিম খলিল, আবু জায়েদ, মোবারক হোসেন, রাতুল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত ইয়্যুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশনের অন্যতম সদস্য রিয়াজুল ইসলাম বাবু। 

জানা যায়, "ইয়্যুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন" পরিবেশবাদী,     সেচ্ছাসেবামূলক, অরাজনৈতিক ও সামাজিক যুব সংগঠন।  সংগঠনটি ২০২২ সালের ১৩ আগস্ট  রাঙামাটির কিছু স্বেচ্ছাসেবী যুবকদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। সংগঠনের সদস্য ও উপদেষ্টাদের সহযোগিতায় হাটি-হাটি পা-পা করে এগিয়ে চলছে। 

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি একজন জলবায়ু কর্মী হিসেবে অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে খুবই আনন্দিত। তিনি বলেন জলবায়ু নিয়ে কাজ করতে হলে জলবায়ু বিষয়ক গভীর জ্ঞান থাকতে হবে কারণ জলবায়ু সম্পর্কে গভীর জ্ঞান না থাকলে জলবায়ু নিয়ে কাজ করাটা কঠিন একটি বিষয় হয়ে পড়ে। তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করব আপনারা বিভিন্ন মাধ্যমে জলবায়ু সম্পর্কে পড়বেন ও জ্ঞান অর্জন করবেন এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করবেন। 

এছাড়া বিশেষ অথিতি নূর হোসেন তার বক্তব্যে বলেন পরিবেশ দূষণের অন্যতম একটি উপাদান হচ্ছে প্লাস্টিক তাই পরিবেশ দূষণ কমাতে প্লাস্টিকের পুনর্ব্যবহার করা বর্তমানে আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরী একটি বিষয় হয়ে দাড়িয়েছে। তিনি বলেন আমি নিজেও প্লাস্টিকের পুনর্ব্যবহার করি। উপস্থিত  সকল সদস্যকে তিনি প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং ব্যবহারকৃত প্লাস্টিকের পুনর্ব্যবহার করার জন্য উৎসাহিত করেন। 

সর্বশেষ বক্তব্য রাখেন উক্ত সভার সভাপতি এবং ওয়াইভিএফ এর প্রতিষ্ঠাতা মোঃ মোস্তফা রাজু। তিনি তার বক্তব্যে  প্রধান অতিথিকে উদ্দেশ্য করে বলেন, আমাদের সংগঠনে যে সকল সদস্যরা কাজ করছে তাদেরকে নিয়ে জলবায়ু বিষয়ক কোনো ট্রেনিং বা সেশনের ব্যবস্থা করলে ভালো হয়। কারণ কোন বিষয় সম্পর্কে ভালো করে জানলে সেই বিষয় সম্পর্কে কাজ করতেও ভালো লাগে। তাই তিনি উপস্থিত প্রধান অতিথিকে জলবায়ু সম্পর্কিত কোন ট্রেনিং বা সেশনের ব্যবস্থা করার ক্ষেত্রে সাহায্য করার জন্য অনুরোধ জানান।
প্রতিষ্ঠাতার সংক্ষিপ্ত বক্তব্য এবং উপস্থিত সকল সদস্যদের নিয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।