মোঃ আলী আজগর | ০৭:৫২ পিএম, ২০২৪-০৮-০৫
রাঙ্গামাটি রাজস্থলীতে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পতাকা হাতে নিয়ে আনন্দ মিছিল করেছে জনসাধারণ। সোমবার (৫ আগস্ট) বিকাল সাড়ে তিনটা দিকে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি, বাসস্ট্যান্ড বাঙ্গালহালিয়া ইসলামপুর শফিপুর সহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে রাজস্থলী বাজারে এসে শেষ হয়। এই মিছিলে বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকার হাজারের অধিক মানুষ অংশগ্রহণ করে। এ সময় তারা ‘হৈ হৈ রৈ রৈ শেখ হাসিনা গেলি কৈ, ছি ছি হাসিনা লজ্জায় বাঁচি না’- স্লোগানে মুখরিত করে রাখে। মিছিলে অংশগ্রহণকারীরা জানান, ছাত্র আন্দোলনের ফলে আজ আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে।
আমরা এমন একটি দেশ দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। আমরা মনে করি স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে তা আমরা পেয়েছি। তাই সেই আনন্দে আনন্দ মিছিল করছি। তারা আরো বলেন, দীর্ঘ ১৬ বছরে এ দেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না।
শেখ হাসিনার পদত্যাগ আমাদের সে স্বাধীনতা দিয়েছে। এ দেশের মানুষ আবারও একটি স্বাধীন দেশ পেয়েছে। এই স্বাধীনতার পিছনে যারা জীবন উৎসর্গ করেছে আমরা কোনো দিন তাদের ভুলব না।আজ অনেক বছর পর নিজেকে বড্ড স্বাধীন মনে হচ্ছে। সেই আনন্দে পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেছি। এই বাঁধভাঙা আনন্দ মুখে বলে বুঝানো সম্ভব নয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited