নুরুল কবির | ০৭:৫২ পিএম, ২০২৪-০৪-১৫
নুরুল কবির-বান্দরবান
ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বান্দরবানের বান্দরবান সদর, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম ৪টি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন এবং ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় বান্দরবান জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন অফিসের তথ্যমতে, বান্দরবান সদর উপজেলায় চেয়ারম্যান দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল কুদ্দুছ এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর। অপরদিকে আলীকদম উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা কমিটির সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো: আবুল কালাম এবং আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: জামাল উদ্দিন, রোয়াংছড়ি উপজেলায় আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, আওয়ামীলীগের সভাপতি চহ্লামং মারমা, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অংশৈমং মারমা ও সাহ্লা মং মারমা, থানচি উপজেলায় আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান থোয়াইহ্লা অং মারমা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা।
অপরদিকে সদরে ভাইস চেয়ারম্যান পদে জেলা কৃষকলীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, স্বেচ্ছাসেবকলীগের জেলা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ফাহিম, জেলা শ্রমিক লীগের যুগ্নসম্পাদক মো: মামুনুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা আক্তার, মেহাইনু মারমা, য়ইসা প্রু মারমা, রোয়াংছড়িতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শৈক্যচিং মারমা, প্রু কান্তি তঞ্চঙ্গ্যা, উবামং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাশৈখিং মারমা, রুইচিংপ্রু মারমা, থুইনু প্রু মারমা,আলীকদমে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো: রিটন, মো: কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিনা আক্তার, ইয়াসমিন আক্তার, থানচিতে চসাথোয়াই মারমা, উক্যসা মারমা, মালিরাম ত্রিপুরা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বকুলী মারমা, নাজিও মারমা, নুমেপ্রু মারমা।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন জানান, মনোনয়নপত্র জমাদানের শেষদিনে বান্দরবান সদর, থানচি, আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে ২জন করে এবং রোয়াংছড়িতে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন অনলাইনে৷ আর ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ১১ জন এবং মহিলা ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র বাছাই আগামী ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। আর আগামী ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited