আলমগীর মানিক | ০৭:১১ পিএম, ২০২৪-০৪-১৫
আলমগীর মানিক
রাঙামাটির বাঙ্গালহালিয়ায় গত নয়দিন ধরে স্থানীয় দু’জন জনপ্রতিনিধি রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে; তবে স্বজনদের দাবি তাদেরকে জেএসএস কর্তৃক অপহরণ করা হয়েছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
নিখোঁজ দু’জনের একজন রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার ক্যাচিংহ্লা মারমা (৩৪) ও অপরজন ৮নং ওয়ার্ডের মেম্বার ইখ্যাইমং মারমা (৩৬)। নিখোঁজদের মধ্যে ক্যাচিংহ্লা মারমা’র স্ত্রী বাঙ্গালহালিয়াস্থ চন্দ্রঘোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মোঃ আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানিয়েছেন, আমরা বিষয়টি অবহিত হয়েছি এবং তাদেরকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে ওসি জানান, কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।
এদিকে ৭নং ওয়ার্ডের মেম্বার ক্যাচিংহ্লা মারমার পারিবারিক সূত্র জানিয়েছে, গত ৭ই এপ্রিল সকালে বাঙ্গালহালিয়া বাজারে এসে দুই মেম্বার এক সাথেই নিখোঁজ হয়। এই ঘটনার পর থেকেই তাদের খোঁজে বিভিন্ন স্থানে যোগাযোগ করেও কোনো খবর পায়নি পরিবার।
নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহৃত দু’জনকেই উপজাতীয়দের আঞ্চলিক সংগঠন জেএসএস এর পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিলো।
এই হুমকির কারনেই ৮নং ওয়ার্ডের মেম্বার ইখ্যাইমং মারমা প্রাণভয়ে আগাপাড়া না থেকে বাঙ্গালহালিয়া বাজারে তালুকদার মার্কেটের তিন তলায় স্বপরিবারে বসবাস করতেন। এভাবে তারা ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেন।
নিখোঁজে’র দিন তারা দুইজন একসাথে বাজারে আসেন। তারপর থেকে তারা অদ্যবধি নিখোঁজ রয়েছে। তাদের মোবাইল ফোন বন্ধ ও তাদের সাথে কোন প্রকারের যোগাযোগ করা যাচ্ছে না। এ বিষয়ে নিখোঁজের পরিবার ক্যাচিংহ্লা মারমা এর স্ত্রী চন্দ্রঘোনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন যাহার নাম্বার-৩৫৫, ১০/০৪/২০২৪ইং। পারিবারিক সূত্র জানিয়েছে, নিখোঁজদের সর্বশেষ অবস্থান বান্দরবানে তারা জানতে পেরেছেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited