নিজস্ব প্রতিবেদক | ০২:৪৯ পিএম, ২০২৪-০৪-০৩
মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ৯ টায় বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের লুট ও অপহরণের রেশ কাটতে না কাটতেই এবার থানচি উপজেলায় অবস্থিত সোনালী ও কৃষি ব্যাংকে লুটের ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম। তিনি বলেন,সোনালী ব্যাংকের থানচি শাখায় হামলার খবর পেয়েছি।
পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে। তারা কাজ করছে।
থানচি উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শিরা জানায়, দুপুর আনুমানিক ১২ টা ৫০ মিনিটের দিকে একটি স্বশস্ত্র বাহিনী থানচি বাজারে প্রবেশ করে প্রথমে একটি দোকানে নাস্তা করে।
এরপর দুই ভাগে বিভক্ত হয়ে ফাঁকাগুলি করতে করতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে প্রবেশ করে নগদে যা পাওয়া গেছে টাকাগুলো লুট করে নেয়। তবে কত টাকা লুট করা হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। পরে আইন শৃঙ্খলা বাহিনী ও মানুষের উপস্থিতি টের পেয়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আবার ফাকাগুলি করতে করতে তারা বের পালিয়ে যায়। তবে কোন ব্যক্তিকে অপরহরণ করেনি বা কোন হতাহত হয়নি।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited