নিজস্ব প্রতিবেদক | ১২:৪৪ এএম, ২০২৩-১১-২২
মঙ্গলবার (২১ নভেম্বর ২০২৩) রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি সার্কেল অফিস, বিলাইছড়ি থানা বার্ষিক এবং প্রত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত অনুমোদিত ফারুয়া থানা এলাকা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।
এসময় পুলিশ সুপার ফারুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছালে ফুলেল উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা। অতঃপর পুলিশ সুপার ইউনিয়ন পরিষদের সদস্য, হেডম্যান, কারবারি সহ স্থানীয়দের সাথে অনুমোদিত ফারুয়া থানা’সহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।
পরবরর্তীতে পুলিশ সুপার বিলাইছড়ি সার্কেল অফিস এবং বিলাইছড়ি থানা বার্ষিক পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার বিলাইছড়ি থানায় পৌঁছালে বিলাইছড়ি সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ আবুল কাশেম চৌধুরী ও অফিসার ইনচার্জ বিলাইছড়ি কর্তৃক ফুলেল অভ্যর্থনা জানানো হয়। পরে বিলাইছড়ি থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিস এবং থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যবেক্ষণ করেন। সার্কেল অফিস এবং থানা কম্পাউন্ড ঘুরে দেখেন। অফিসার এবং ফোর্সের সাথে মতবিনিময় করেন। সবাইকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন সহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরে তিনি বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহার পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপারকে বৌদ্ধবিহার কর্তৃপক্ষ ফুলেল উষ্ণ অভ্যর্থনাসহ স্বাগত জানান। সেখানে তিনি অনাথ শিশুদের সাথে কুশল বিনিময় করেন এবং বৌদ্ধবিহার এলাকা ঘুরে দেখেন।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited