নিজস্ব প্রতিবেদক | ০১:২৫ এএম, ২০২৩-১০-২৯
পার্বত্য চট্টগ্রাাম (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) থেকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদে পদ লাভকারি চারজন ছাত্রনেতাকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা ছাত্রলীগ।
রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার বিকাল সাড়ে ৩টায় রাঙ্গামাটি পৌরসভা ময়দানর এ সংবর্ধনা ও ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় এ সংবর্ধনা ও ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী।
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর।
ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, আশীষ কুমার চাকমা নব, সাবেক সভাপতি অংসুইছাইন চৌধুরী, নিহার দেব, মো: দীদারুল আলম, মো: শাহ এমরান রোকন, সাবেক সাধারণ সম্পাদক মো: সাইফুল আলম সাইদুলসহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
ছাত্র সমাবেশে সংবর্ধিত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা হলেন- বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি রবিন বাহাদুর, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অর্কপল তালুকদার, উপ-আপ্যায়ন শাহাদাত হোসেন, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক আমির হোসেন খসরু।
ছাত্র সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited