নুরুল কবির | ০৩:২১ পিএম, ২০২৩-০৯-১৭
সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে বিভিন্ন কলেজের একাদশ শ্রেণীর ৪১৩ জন শিক্ষার্থী পেলো বই। তাদের মধ্যে সীমান্তবর্তী দূর্গম রাঙ্গামাটি জেলার বিলাইছড়ির প্রায় বিলুপ্ত পাঙ্খোয়া জনগোষ্ঠীর শিক্ষার্থীরাও ছিলো।
শনিবার সকালে বান্দরবান সেনা রিজিয়ন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবানের ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে সদর জোন কমান্ডার লে: কর্নেল মাহমুদুল হাসান, সেনা রিজিয়নের কর্মকর্তা জিএসটু মেজর শায়েখ উজ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবানের ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেছেন- পার্বত্যঞ্চলে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থার পাশপাশি প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ের জনগোষ্ঠীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে পাঠশালা কার্যক্রম শুরু করে সেনাবাহিনী।
যুগের পরিবর্তনে দূর্গমাঞ্চলে সেনা ক্যাম্পগুলোর মাধ্যমে পরিচালিত পাঠশালা গুলো সরকারি-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠা হিসেবে গড়ে উঠে। তারই ধারাবাহিকতায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সেনাবাহিনী ১১টি জনগোষ্ঠী'সহ চৌদ্দটি সম্প্রদায়ের শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর বই দেয়া হলো। এই অঞ্চলে শিক্ষার উন্নয়নে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে শিক্ষার্থীদের। স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা পাশাপাশি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সেনাবাহিনী পার্বত্য জনপদে সামগ্রিক কাজ করবে সেনাবাহিনী।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited