রাজস্থলী প্রতিনিধি | ০৮:০৮ পিএম, ২০২০-০৯-০৩
বন্য শুকরের আক্রমণে রাজস্থলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর এক ছাত্র গুরুত্বর আহত হয়েছে। সে উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি পাড়া অরুন চন্দ্র ত্রিপুরার ছেলে ঈশ্বরচন্দ্র ত্রিপুরা(৯)।
তার পরিবার সুত্রে জানা যায়, ঈশ্বর চন্দ্র প্রতিদিনের ন্যায় তার মায়ের সাথে জুম ক্ষেতে পাকা ধান পাহারা দেওয়ার সময় হঠাৎ পিছন থেকে বন্য শুকর আক্রমণ করে তার মুখ মন্ডল ও হাতের পাশে কামড় দিয়ে রক্তাক্ত করে ফেলে। তার মা চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চন্দ্রঘোনা মিশন হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে কর্তব্যরত ডাঃ আজমিরা সুলতানা জানান।
বর্তমানে জুম ক্ষেতে পাকা ধান খাওয়ার জন্য প্রতিদিন বন্য শুকর ও বন্য প্রাণী অহরহ দেখা যায় বলে স্থানীয় কাপ্তাই মৌজার হেডম্যান বীরন্দ্র ত্রিপুরা জানান।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited