জুরাছড়ি প্রতিনিধি | ০৪:০০ পিএম, ২০২৩-০৪-২১
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় অর্থায়নে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নে জুরাছড়ি উপজেলায় মুসলমান সম্প্রদায়ের মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা।
আজ বৃহস্পতিবার ২০ এপ্রিল ২০২৩ জেলা পরিষদ বিশ্রামাগাড়ে এসব বস্ত্র বিতরণ কালে প্রবর্তক চাকমা বলেন, অনেকে বলে থাকেন পার্বত্য মন্ত্রনালয় শুধু পাহাড়িদের, এসব কথা যারা বলে থাকেন এরা রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য এসব কথা বলে থাকেন। পার্বত্য মন্ত্রনালয় হচ্ছে সকল সম্প্রদায়ের সবাই যেন যার যার উৎসব পালন করতে পারেন সেজন্য পার্বত্য মন্ত্রনালয় সকল সম্প্রদায়ের উৎসবে সহযোগিতা দিয়ে থাকে। তারই অংশ হিসেবে জুরাছড়ি উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও মুসলমানদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।
এছাড়া ও গত ১লা বৈশাখের দিনে জুরাছড়ি উপজেলায় মুসলিম পরিবার যারা রয়েছেন তাদের জন্য ইফতার বিতরণ করেছিলেন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন ১ নং জুরাছড়ি ইউনিয়ন অাওয়ামিলীগ সভাপতি ইউপি সদস্য উত্তম কুমার চাকমা, সাধরণ সম্পাদক মিন্টু চাকমা, ইউপি সদস্য পল্লব দেওয়ান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কাশেম সহ আওয়ামিলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited