আজগর আলী খান | ০৪:০৬ পিএম, ২০২৩-০৪-০৯
পাহাড়ে জমে উঠেছে তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিষু উৎসব। শনিবার বিকেলে রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিকবিদ্যাল মাঠ সংলগ্ন বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ রাজস্থলী উপজেলা সংস্থার উদ্যােগে এ জমকালো আয়োজনের উদ্বোধন করা হয়। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা শাখা তনচংগ্যা কল্যাণ সংস্থার আয়োজনে খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ প্রদীপ প্রজ্জ্বল,ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও অতিথি বরণের মধ্য দিয়ে বিষু উপলক্ষে ৬ দিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা, ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, উদযাপন কমিটির সদস্য সচিব উজ্জল কুমার তনচংগ্যা,শাক্য মিত্র তনচংগ্যা আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। বিষু উদযাপন কমিটির সভাপতি নন্দীয় প্রভা তনচংগ্যার সভাপতিত্বে শনিবার বিকালে ঐতিহ্যবাহী ঘিলা খেলা উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য দীপ্তিময় তালুকদার।
পরে আলোচনা সভায় বক্তরা বলেন, ঐতিহ্যবাহী বিষু উৎসব সকল জাতী,ধর্মের মানুষের উৎসব। সকলে মিলেমিশে ঐহিত্যকে ধারনের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিতে হবে। একই সাথে সংস্কৃতি চর্চাসহ ধর্মের প্রতি ভালোবাসা এবং ধারণ করে জাতি-ধর্ম ও মানুষের মধ্যে সৌহার্ধ্যপূর্ণ সম্পর্কের বিকল্প নেই বলেও বক্তারা উল্লেখ করেন। তাই সকলকে ঐতিহ্যকে তুলে ধরে নিজের পথচলার আহ্বান জানান অতিথিরা।
এর আগে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নানান খেলার পরিবেশনা তুলে ধরা হয় । এতে বিভিন্ন বয়সী ও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited