সাজেকে ১৭ বোতল বিদেশী মদ’সহ রাসেল চাকমা আটক 


নিজস্ব প্রতিবেদক    |    ০১:০৫ এএম, ২০২৩-০১-০৫

সাজেকে ১৭ বোতল বিদেশী মদ’সহ রাসেল চাকমা আটক 

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম(বার) এর বিশেষ দিক-নির্দেশনায় ও সাজেক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে এসআই(নিঃ)/সাজ্জাদ উল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাজেক থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজেক থানাধীন রুইলুই পাড়া নামক এলাকা থেকে ১৭ বোতল বিদেশী মদ’সহ রাসেল চাকমা(২৪) কে গ্রেফতার করা হয়। আসামী রিরুদ্ধে অত্র থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।