নিজস্ব প্রতিবেদক | ০১:১২ এএম, ২০২২-১১-২৬
রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে কাউখালী উপজেলার পূর্বশিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৪ নভেম্বর ২০২২ খ্রি. বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা তথ্য অফিস রাঙ্গামাটি এর উপপরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দা সাদিয়া নূরীয়া, উপজেলা নির্বাহী অফিসার,কাউখালী, রাঙ্গামাটি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউখালী উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, অংক্যজ চৌধুরী, চেয়ারম্যান,১ নং বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সপ্না দে, বিশিষ্ট সমাজ সেবক এম এ হামিদ, মাইন উদ্দিন খোকা, হেলাল উদ্দিন প্রমুখ।
মহিলা সমাবেশে বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ- পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখেন।
মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগের সুফল এখন তৃণমূলের সাধারণ মানুষ পাচ্ছেন বলে অতিথিগণ তাদের বক্তৃতায় উল্লেখ করেন। মহিলা সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited