রাঙামাটি সদর উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে টুঙ্গিপাড়ায় যাত্রা 


নুরুল ইসলাম    |    ০৩:০৭ এএম, ২০২২-০৯-০৯

রাঙামাটি সদর উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে টুঙ্গিপাড়ায় যাত্রা 

রাঙামাটি সদর অফিসার্স ক্লাবের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি টুঙ্গিপাড়ায়কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে যাত্রা করলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দসহ সদস্যগণ। 

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অফিসার্স ক্লাবের প্রধান উপদেষ্টা শহিদুজ্জামান মহসিন রোমান ও উপজেলার নির্বাহী কর্মকর্তা অফিসার্স ক্লাবের সভাপতি নাজমা বিনতে আমিনের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন সংশ্লিষ্ট্য সকলে।

এতে অন্যান্যের মধ্যে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল বণিক, সদর উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারিগণ এই সফর যাত্রায় অংশগ্রহণ করেছেন।