রাজস্থলীতে প্রাথমিক বিদ্যালয়ে চুরি 


রাজস্থলী প্রতিনিধি    |    ০১:০৮ এএম, ২০২২-০৬-০৯

রাজস্থলীতে প্রাথমিক বিদ্যালয়ে চুরি 

রাঙামাটির রাজস্থলী তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিভিন্ন সরন্জাম সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল চুরি হয়। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রাজস্থলী থানায়  এ ব্যাপারে  অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক  মংথো মারমা।

মংথো মারমা বলেন, বুধবার সকাল  সাড়ে ৭ টায় বিদ্যালযের নাইট গার্ড মংসিনউ মারমা আমাকে স্কুল চুরি হওয়ার সংবাদ দেন। এরপর এসে দেখি স্কুলের দরজার তালা ভাঙ্গা দেখে ভিতরে প্রবেশ করে দেখেন, শর্ট থ্রো পুটপ্রজেক্টর, কম্পিউটার,  প্রজেক্টর, এপ্সন প্রিন্টার চুরি হয়ে যায়। যার মূল্য ২ লক্ষ টাকা।

গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি  পুচিংমং মারমা বলেন, এ ঘটনায় থানা পুলিশের সাথে সাথে ও আমরা স্থানীয় ভাবে তদন্ত করছি। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  জাকির হোসেন বলেন, চুরির অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করছি।