যুবদলের কেন্দ্রীয় ও বিভাগীয় টিমের সাথে নানিয়ারচর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 


মেহেরাজ হোসেন সুজন    |    ০৬:৩৫ পিএম, ২০২০-১০-১২

যুবদলের কেন্দ্রীয় ও বিভাগীয় টিমের সাথে নানিয়ারচর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 

মেজর জিয়া তার সাড়ে তিন বছরের রাজনীতির কর্মকান্ডের মধ্যে দিয়ে মানুষের মণি কোঠায় এমন ভাবে গেছে গিয়েছেন যা ১৩ বছরের গুম খুন হত্য মামলা দিয়েও জিয়াউর রহমান কে মানুষের মন থেকে মুছে ফেলতে পারেনি,তাই হিংসায় বশিভূত হয়ে আজকে তারা বলেন জিয়াউর রহমান রাজাকার ছিলেন, নানিয়ারচর উপজেলা যুবদলের আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য এ কথা বলেন মোশাররফ হোসেন দীপ্তি।

নানিয়ারচর উপজেলা যুবদলের আয়োজনে, ১২ অক্টোবর সোমবার সকাল ১১ ঘটিকায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় (চট্রগ্রাম) বিভাগীয় টিম ও রাংগামাটি জেলা যুবদলের সাথে নানিয়ারচর উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত, নানিয়ারচর উপজেলা যুবদল আহব্বায়ক বাবুল সর্দার এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ইউসুফ বিন জলিল,প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুবদল (চট্রগ্রাম বিভাগ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিনার,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মনরুল আলম তিতাস, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃশাহেদ,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান জামান,(চট্রগ্রাম)কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন,রাংগামাটি জেলা সভাপতি সাইফুল ইসলাম শাকিল,রাংগামাটি জেলা যুবদল সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, নানিয়ারচর উপজেলা বিএন পি সভাপতি নুরুজ্জামান হাওলাদার,নানিয়ারচর উপজেলা সম্পাদক ফারুক হাওলাদার সহো,নানিয়ারচর উপজেলা বিএনপির অংগসংগঠন সমূহ প্রমুখ।

মত বিনিময় সভায় বক্তারা আগামী দিনের আন্দোলন সংগ্রাম কে বেগবানের উদ্দেশ্য সাহসী যুবকদের দ্বারা যুবদলের কর্মীদের নিয়ে সংগঠন সাজাতে আহব্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ বিন জলিল বলেন, আমরা এখন বাসায় থাকতে ভয় পাই কখন যানি খুন গুম, হয়ে যাই,আমরা এক বন্দী কারখানায় আছি,বন্দী কারখানায় এখন আর থাকার সময় নেই।