জুরাছড়ির দূর্গম এলাকায় কাজ করে যাচ্ছে জেলা পরিষদ 


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৮:৩২ পিএম, ২০২২-০৫-২২

জুরাছড়ির দূর্গম এলাকায় কাজ করে যাচ্ছে জেলা পরিষদ 

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে উন্নয়ন মূলক কাজগুলো সঠিকভাবে করা হচ্ছে কিনা তথারকি করলেন জেলা পরিষদের উপ -সহকারি প্রকৌশলী রোজকিং চাকমা ও সহকারি প্রকৌশলী এরশাদুল হক মন্ডল সহ উপস্থিত ছিলেন ঠিকাদার খোকন চাকমা এবং শংকর চাকমা।

 পরিদর্শন কালে আজ ২২ শে মে ২০২২ রোজ রবিবার উপ - সহকারি  প্রকৌশলী রোজ কিং চাকমা বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে জুরাছড়ি উপজেলায় দূর্গম  ৩ নং মৈদং ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে, এ সমস্ত কাজগুলো সঠিকভাবে করা হচ্ছে কিনা তা পরিদর্শন করা হয়। তিনি আরো জানান, কিছু কাজ ইতি মধ্যে সুস্থভাবে সম্পাদন করা হয়েছে এবং কিছু কাজ চলমান রয়েছে যা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পাদন করা হবে।