রাঙ্গুনিয়ার সিএনজি নানিয়ারচরে উদ্ধার 


মেহেরাজ হোসেন সুজন    |    ১০:৫০ পিএম, ২০২০-০৮-৩১

রাঙ্গুনিয়ার সিএনজি নানিয়ারচরে উদ্ধার 

চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া হতে চুরি হওয়া সিএনজি রাংঙ্গামাটি জেলাধীন নানিয়ারচরের পাতাছড়ি এলাকায় উদ্ধার হয়েছে। ২৮ আগষ্ট শুক্রবার সিএনজি ড্রাইভার মোঃ রাসেল রাঙ্গুনিয়া বাজারে সিএনজি রেখে গেলে পরবর্তীতে সিএনজি রাঙ্গুনিয়া হতে চুরি হয় বলে মুঠোফোনে সিএনজি মালিক মোঃ আজিম(৪০) এ কথা জানান।

রাঙ্গুনিয়া থানা ৩০ আগষ্ট (রবিবার) রুবেল(২৫) নামে একজন চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে নানিয়ারচর এলাকায় সিএনজি থাকার কথা স্বীকার করে। পরে ৩১ আগস্ট রাঙ্গুনিয়া থানা ও নানিয়ারচর থানার যৌথ অভিযানে সিএনজিটি বিকাল ৫.০০ ঘটিকায় উদ্ধার করা হয়।

নানিয়ারচর থানার এএসআই পুস্পঞ্জিত দে বলেন, চোরাই সিএনজি নানিয়ারচরে আছে জানা গেলে রাঙ্গুনিয়া থানা কর্তৃক অভিযানে নানিয়ারচর থানার সহোযোগিতায় নানিয়ারচর থানাধীন পাতাছড়ি প্রাইমারী স্কুলের সামনে হইতে পরিত্যাক্ত অবস্থায় সিএনজিটি উদ্ধার করা হয়।