ঈদে মিলাদুন্নবী ঘিরে শিশু একাডেমির প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 


ইকবাল হোসেন    |    ১২:১১ পিএম, ২০২১-১০-২১

ঈদে মিলাদুন্নবী ঘিরে শিশু একাডেমির প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি জেলা কার্যালয় হামদ/নাত, ক্বেরাত, মিলাদুন্নবী (সাঃ) সম্পর্কে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

 

বুধবার সকালে রাঙামটি শিশু একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতা, আলোচনা ও মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় জেলা শিশু বিষযক কর্মকর্তা মিসেস অর্চনা চাকমা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন ইসলামসহ শিশু একাডেমির কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

মিলাদুন্নবী (সাঃ) সম্পর্কে আলোচনার পর হামদ/নাত ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।