থানচিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ গুরুত্বর আহত ৪ 


থানচি প্রতিনিধি    |    ১২:৫০ এএম, ২০২০-১০-০৭

থানচিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ গুরুত্বর আহত ৪ 

বান্দরবান-থানচি সড়কের বিদ্যামনি পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাহেন্দ্র পিকআপ সড়কে উল্টে গেলে সড়কে দুর্ঘটনা কবলিত হয়ে ঘটনাস্থলে ৭২ বছরের বৃদ্ধসহ গুরুত্বর আহত হয় ৪জন। মঙ্গলবার সকাল ১০টায় বলিপাড়া হতে থানচি আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা উদ্ধার করে আহতদের বলিপাড়া মাতৃসেবা কেন্দ্রে ভর্তি করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় বলিপাড়া মাতৃসেবা কেন্দ্র পরিবার পরিকল্পনা ইনস্পেক্টর মেথোয়াইচিং মারমা আহতদের বান্দরবান সদর হাসপাতালে প্রেরন করেন। 

আহতরা হলেন, সতিরাং ত্রিপুরা (৭২), যোসেফ ত্রিপুরা (১২), বলিপাড়া বাসিন্দা মংপ্রুচিং মারমা (৫৬), ক্যহ্লাপ্রু মারমা (৪৮)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বলিপাড়া বাজার হতে থানচি উপজেলা সরকারি অফিসের কাজের একটি মাহেন্দ্র রিজার্ভ ভাড়া করে মঙ্গলবার সকালে থানচি আসছিলেন আহতরা সকলে ।