দুদকের নানিয়ারচর শাখা কমিটির অনুমোদন 


নানিয়ারচর প্রতিনিধি    |    ১১:৩৪ পিএম, ২০২০-১০-০১

দুদকের নানিয়ারচর শাখা কমিটির অনুমোদন 

দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মাহমুদ হাসান কর্তৃক নানিয়ারচর উপজেলায় ৯ সদস্য বিশিষ্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের রাঙ্গামাটি জেলা কার্যালয়ের প্রস্তাব মোতাবেক ধারা ১৭ (ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে কাজ করা ও গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নানিয়ারচর উপজেলাতে দুদকের এই উপজেলা শাখা গঠন করা হয়েছে। 

নারায়ন সাহাকে সভাপতি ও মধুসুধন চাকমাকে সাধারণ সম্পাদক করে কমিটিতে আরো রয়েছেন, প্রমিকা চাকমা, আব্দুর রাজ্জাক ভূইয়া, স্বাধীন দেওয়ান, মীরন খীসা, মধুসুধন তালুকদার, আব্দুর রহমান ও সীমা আইচ।

সমাজ ও রাষ্ট্রের স্বচ্ছতায় দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দেশ ও জনমানুষের সেবায় কাজ করে যাবেন বলে জানিয়েছেন সম্প্রতি অনুমোদন হওয়া দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নানিয়ারচর উপজেলা শাখার সভাপতি নারায়ন সাহা।