নিজস্ব প্রতিবেদক | ১১:৩৫ পিএম, ২০২১-০৭-০৫
বিশ্ব মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে সচেতনতামূলক অভিযান অব্যাহত রেখেছে নানিয়ারচর থানা পুলিশ।
সোমবার সকালে করোনা ভাইরাস সংক্রামণ সম্ভাব্য গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম পূর্ণ নানিয়ারচর উপজেলা সদর, ইসলামপুর মধ্যপাড়া ও বউ বাজার এলাকায় সচেতনতামূলক প্রচারণা অভিযান পরিচালনা করেন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান।
এসময় সাব্বির রহমান ও পুলিশ সদস্যগণ দোকানপাট বন্ধে ও বিনা প্রয়োজনে স্থানীয়দের ঘর থেকে বের হতে নিষেধ করেন। জরুরী প্রয়োজনে মুভমেন্ট পাশ নিয়ে বের হওয়ার আহ্বান জানান। বিশেষ প্রয়োজনে পুলিশের সেবা নিতে সঙ্কোচ না করারও তাকিদ দেন এই পুলিশ কর্মকর্তা।
এবিষয়ে মোঃ সাব্বির রহমান বলেন, জনসাধারণকে সরকারী বিধি-নিষেধ মানতে ও লকডাউন বাস্তবায়নে নানিয়ারচর থানা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে। যতদিন করোনা মহামারি থাকবে পুলিশ সদস্যগণ জনসাধারণের নিরাপত্তায় কাজ করে যাবে।
সতর্কতামূলক অভিযান পরিচালনাকালে এএসআই শুকান্ত, আলমগির ও স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited