থানচিতে কন্যা শিশু দিবস পালিত 


থানচি প্রতিনিধি    |    ০৮:০৬ পিএম, ২০২০-০৯-৩০

থানচিতে কন্যা শিশু দিবস পালিত 

“আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার” প্রতিপাদ্যে থানচিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে মহিলা বিষয়ক কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন হেলেন কেয়ার এর উপজেলা কো-অর্ডিনেটর হ্লাথোয়াইপ্রু মারমা, থানচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ প্রমূখ।