নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৯ পিএম, ২০২০-০৯-২৮
জেলার শিক্ষার্থীদের জ্ঞান এবং মেধার মূল্যায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী স্মরণে এ বিশেষ শিক্ষা উপবৃত্তি প্রদান করছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
তিনি শিক্ষার্থীদেরকে সুখী, সমৃদ্ধশালী এবং উন্নত বাংলাদেশ গড়ার বাস্তব স্বপ্ন লালন করে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ২৮শে সেপ্টেম্বর জাতির জনকের কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন। এদিনে বঙ্গবন্ধু শিক্ষা উপবৃত্তি প্রদান একটি বিশেষ মাহাত্ম্য বহন করে। বর্তমান সময়ে অর্থের মাপকাঠিতে এই বৃত্তির টাকার পরিমান খুব বেশি না হলেও শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের পথে চলতে অনুপ্রাণিত করার জন্য এ বৃত্তি। সবাইকে মানুষের মত মানুষ হতে হবে। শিক্ষিত হয়ে আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন পর্যায়ে যাতে নেতৃত্বে আসতে পারে তাদেরকে এ স্বপ্ন দেখতে হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিষদের সম্মেলনকক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বঙ্গবন্ধু শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার একথা বলেন।
তিনি আরও বলেন, পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলির শিক্ষা উন্নয়নে বর্তমান সরকার প্রত্যন্ত এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণ করেছে। সম্প্রতি এসব স্কুলের শিক্ষকদেরকে সরকারিকরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র ছাত্রীরা যাতে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য মাতৃভাষার বই বিতরণসহ শিক্ষার বিস্তারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাঙ্গামাটি জেলার সহ-সভাপতি রুহুল আমিন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিদীব কান্তি দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্কারী ওসমান গণি চৌধুরী।
উল্লেখ্য, বিষয়ভিত্তিক শিক্ষা উপবৃত্তি প্রাপ্তদের সংখ্যা হলো উচ্চ মাধ্যমিক ৭ হাজার টাকা করে মোট ১১৩ জন, ডিপ্লোমা ছাত্র ছাত্রীদের ৭ হাজার টাকা করে ২৩ জন, ¯œাতক শিক্ষার্থীদেরকে ১০ হাজার টাকা করে ৪৬ জন, ¯œাতক (সম্মান) ১০ হাজার টাকা করে ৭৫ জন, মেডিকেল, প্রকৌশল ও কৃষি শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে ৩৩ জন, ¯œাতকোত্তর শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে ৩৫ জন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited