ওমর ফারুক সুমন | ০৩:২৩ পিএম, ২০২১-০৫-১০
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার প্রথম এসিল্যান্ড কে এম আবু নওশাদ বদলি জনিত কারণে বাঘাইছড়ি থেকে বিদায় নিয়েছেন। তিনি ৪ আগস্ট ২০২০ ইং বাঘাইছড়ি উপজেলায় যোগদান করেন। দীর্ঘ ৯ মাস সফলতার সহিত দায়িত্ব পালন শেষে কুমিল্লার তিতাস উপজেলায় বদলি হয়েছেন।
সোমবার (১০ মে) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদায়ী অতিথি এসিল্যান্ড কে এম আবু নওশাদ, উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানার ওসি মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ তোফায়েল আহম্মেদসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিদায়ী অনুষ্ঠানে বক্তারা এসিল্যান্ড আবু নওশাদের ৯ মাসের দীর্ঘ মাসের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং উপজেলার প্রথম এসিল্যান্ড আবু নওশাদের নাম বাঘাইছড়ির ইতিহাসে স্বর্ণা অক্ষরে লেখা থাকবে। দেশ স্বাধীন হওয়ার পর দেশের সর্ববৃহৎ উপজেলা বাঘাইছড়িতে কোন ভূমি অফিস ছিলো না, তার হাত ধরেই উপজেলায় ভূমি অফিসের গোড়া পত্তন, এই নয় মাসের কর্মজীবনে একটি নতুন কার্যালয় স্থাপন করে সেবা দেয়া খুবই কষ্ট সাদ্য ছিলো। সেই কাজটি তিনি ভালো ভাবে সম্পন্ন করে উপজেলা বাসীকে সেবা দিয়েছেন।
বিদায়ী বক্তব্যে এসিল্যান্ড আবু নওশাদ রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম সহ উপজেলা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পরেন তার ৯ মাসের কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে। পরিশেষে দেশের যেই প্রান্তেই অবস্থান করেন বাঘাইছড়িবাসীর পাশে থাকবেন এবং মনে রাখবেন। পরে উপস্থিত সকলের কাছে তার নতুন কর্মস্থলের জন্য দোয়া কামনা করে বিদায় নেন।
পরিশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী এসিল্যান্ডের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষ...বিস্তারিত
মনির হোসেন : রোববার (৬ সেপ্টেম্বর) বাদ এশা পুরাতন বাস স্টেশন জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। পুরাতন বাস স্ট...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মাদক সেবন ও মাদক কারবার...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited