আল মামুন | ০৯:৩১ পিএম, ২০২১-০৪-২৯
করোনায় কর্মহীন ৫২ আইনজীবিকে ১০ হাজার টাকা করে সংগঠনের পক্ষ থেকে প্রণোদনা দিয়েছে খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতি। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবি সমিতির ৩য় তলায় প্রণোদনার এই অর্থ তুলে দেন প্রধান অতিথি, খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতি সভাপতি ও জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা।
এ সময় খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতি সাধারণ সম্পাদক এড. আকতার উদ্দিন মামুনসহ সিনিয়র আইনজীবিরা উপস্থিত ছিলেন। প্রণোদনা বিতরণের প্রথম দিনে ১০ হাজার টাকার করে ৪০ জনের মধ্যে ৪ লক্ষ টাকা তুলে দেন প্রধান অতিথি এড. আশুতোষ চাকমা। পরদিন অবশিষ্ট আরো ১২ আইনজীবিকে ১ লক্ষ ২০ হাজার টাকাসহ মোট ৫লক্ষ ২০ টাকা বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেন।
খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আশুতোষ চাকমা বলেন, করোনা মহামারি সময় সংগঠনের পক্ষ থেকে স্থায়ী ৫২জন সদস্যের মধ্যে ৫ লক্ষ ২০ হাজার টাকা তুলে দেওয়া হচ্ছে। সংগঠন সব সময় সকল সদস্যের জন্য কাজ করবে এটা প্রত্যাশা থাকে। সে প্রত্যাশা পুরণে সংগঠন কাজ করছে বলে তিনি জানান।
প্রণোদনার অর্থ হাতে পেয়ে আইনজীবিরা আনন্দিত। সে সাথে এই আর্থিক এই প্রণোদনা কিছুটা হলেও অর্থ সংকট নিরসন হবে এবং সংগঠনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়ায় সভাপতি-সম্পাদককে ধন্যবাদ জানান আইনজীবিরা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited