নানিয়ারচরে দরিদ্রদের ত্রাণ সহায়তা দিলো মুক্তিযোদ্ধা ফরাজি পরিবার  


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩৪ এএম, ২০২১-০৪-২১

নানিয়ারচরে দরিদ্রদের ত্রাণ সহায়তা দিলো মুক্তিযোদ্ধা ফরাজি পরিবার  

রাঙামাটিতে একটি মুক্তিযোদ্ধা পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০এপ্রিল ২০২১) সকালে জেলার দুর্গম নানিয়ারচর উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের বুড়িঘাট এলাকায় ২৫টি পরিবারের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুর রউফ ফরাজির পরিবার এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে,চাল,ডাল,আলু,তেল,লবন আটা ও চিনি।

বীর মুক্তিযোদ্ধা ফরাজির বড় মেয়ে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তানিয়া ফরাজি তার পরিবারের পক্ষে এসব ত্রাণ সামগ্রী বুড়িঘাট এলাকার হতদরিদ্র ও কর্মহীন লোকজনের হাতে তুলে দেন। এসময় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে তানিয়া বুড়িঘাট গরিব দুঃখি মানুষের খোজ খবর নেন।এলাকার লোকজন এই অভাবের সময়ে ফরাজি পরিবারের সহায়তা পেয়ে আমরা অনেক আনন্দিত। 

মুক্তিযোদ্ধা সন্তান তানিয়া ফরাজি বলেন, তার বাবা ছিলেন মেহনতি মানুষের সুঃখ দুঃখের সাথী। তার বাবা ছিলেন একজন দেশপ্রেমিক সৈনিক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের একজন বলিষ্ট সদস্য। ওই সময় তার বাবা নিরিহ মেহনতি মানুষের পাশে দাঁড়াতেন। তার বার কর্মময়ী জীবনাদর্শ ধরে রাখতে সে এসব সামাজিক কাজকর্ম লালন করে থাকেন। তানিয়া বলেন, গ্রামের হতদারদ্র মানুষের কথা ভেবে এই লকডাউনে করোনা দ্বিতীয় ঢেউয়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।